বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম, অতিরিক্তি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক( সার্বিক) মোঃ শামীম বেপারী । অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশন ।
মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর জীবনাদর্শকে সামনে রেখে সকলের মাঝে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার আহবান জানান জেলা প্রশাসক । পরে তিনি ঈদ- ই- মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 