বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
![]()
জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকালে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট সুনীল কুমার দাস ও সাধারণ সম্পাদক এডভোকেট এম জুলকদর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইনজীবীরা।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এ সময় সিনিয়র আইনজীবী এডভোকেট মুন্সি আতিয়ার রহমান, এডভোকেট চৌধুরী খসরুল আলম, এডভোকেট আওলাদ আলী মোল্লা, এডভোকেট ফকির নুরুল ইসলাম, এডভোকেট মিয়া আসাদুজ্জামান, এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, এডভোকেট শামসুন্নাহার, এডভোকেট মইনুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 