বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » আবাসিক হোটেল থেকে ৯ তরুণ-তরুণী আটক
আবাসিক হোটেল থেকে ৯ তরুণ-তরুণী আটক
![]()
সিলেট নগরের সুরমা আবাসিক হোটেল থেকে ‘অসামাজিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে ৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, হোটেল থেকে ৯ জনকে আটক করার সময় হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রলোভনে তরুণীদের হোটেলে এনে যৌনকর্মে বাধ্য করাতো এরা। এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটককৃত সবার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 