বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » তিস্তার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে
তিস্তার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে
![]()
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি ফের বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ৩০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)।
এর আগে বুধবার (২০ অক্টোবর) ১০টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত থেকে উজান থেকে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারেজ পয়েন্টে বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টায় বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও ৯টায় আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। আর ১১টার দিকে জানানো হয়, পানি প্রবাহিত হচ্ছে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। আকস্মিক এ পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউ দৌলা বলেন, ‘তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 