বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লার ঘটনা ফেসবুকে প্রচারকারী ফয়েজ রিমান্ডে
কুমিল্লার ঘটনা ফেসবুকে প্রচারকারী ফয়েজ রিমান্ডে

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রচারকারী মো. ফয়েজ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন।
এদিকে পুলিশের তদন্তনাধীন মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে পূজামণ্ডপের ঘটনাটি জেলার সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মো. ফয়েজ আহমেদ (৪১) ফেসবুক লাইভে প্রচার করেন।
দৃশ্যটি লাইভে প্রচার ও মোবাইল ফোনে ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওইদিন রাতে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে আসামি করে মামলা করে।
রাতে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম জানান, গ্রেপ্তার ফয়েজকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। গ্রেপ্তার ফয়েজকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। পুলিশ মামলার বিষয়ে সিআইডিকে সহায়তা করবে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 