মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » রাষ্ট্রপতি বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন
রাষ্ট্রপতি বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জার্মানির রাজধানী বার্লিন থেকে লন্ডনে এসে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী আজ সন্ধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) এখানে এসে পৌঁছেছেন।’
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও সেখানে রাষ্ট্রপতির সাথে ছিলেন।
এরআগে, রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে (ইউকে) ১২ দিনের সফরে ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। তাঁর ২২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল, কিন্তু বঙ্গভবনের তথ্য মতে, রাষ্ট্রপতির (সংশোধিত সময়সূচী অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে, ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছিলেন।
তিনি জাতীয় সংসদে (পার্লামেন্ট) স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 