রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
![]()
রাজশাহীর মোহনপুরে সিএনজির ধাক্কায় চার্জার ভ্যানের যাত্রী আব্বাস আলী আলাল (৬০) নিহত হয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার মৌগাছি পান বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী উপজেলার মৌগাছি ইউনিয়নের বিদিরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত আব্বাস আলী রবিবার সকাল ৬টার দিকে মৌগাছি হাটে পান বিক্রি করে চার্জার ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি সিএনজি চালতি অটোরিকশা তাদের চার্জার ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্বাস আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস আলী মারা যান।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 