রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কুমিল্লার ঘটনার জেরে পল্টনে সংঘর্ষ, ২ মামলায় আসামি ৪ হাজার
কুমিল্লার ঘটনার জেরে পল্টনে সংঘর্ষ, ২ মামলায় আসামি ৪ হাজার
![]()
সম্প্রতি কুমিল্লায় মন্দিরে ‘পবিত্র কোরআন’ অবমাননা ও অপ্রীতিকর ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২টি মামলা হয়েছে। ওই ২ মামলায় ৪ হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত ১২টার পর পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।
মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা ২টি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, পল্টনের থানার মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ২ হাজার ৫০০ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।
অন্যদিকে, রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ জনকে।
দুই মামলায় নাম উল্লেখ থাকা ২১ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে জাফরুল্লাহ খান রয়েছেন।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, তার থানায় হওয়া মামলার আসামিদের মধ্যে জাফরুল্লাহ খানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার দিন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের নাম উল্লেখ করে মামলা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার পবিত্র জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কয়েক’শ মুসল্লি মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের ৫ সদস্যসহ ৯ জন আহত হন। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে পুলিশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 