শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনা কী কারণে ঘটেছে, সে প্রশ্ন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তিনি বলেছেন, এ ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত শিগগিরিই তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ ঘটনার কারণে যারা ক্ষুব্ধ হয়েছে তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাইকে চিহ্নিত করে সবার সামনে হাজির করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি।
এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরে জড়িয়ে পড়ছে তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 