শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেল দাবা টুর্ণামেন্টের আয়োজন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেল দাবা টুর্ণামেন্টের আয়োজন

শেখ রাসেল দিবস উদযাপনের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী দাবা টুর্ণামেন্টের আয়োজন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ‘শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড চেজ টুর্ণামেন্ট’ উদ্বোধন করেছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চেজ ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রনালয়ের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এই খেলার সঙ্গে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তরুণ অফিসারদের পররাষ্ট্র দফতরের বাস্তব কাজের সঙ্গে অসাধারণ মিল উল্লেখ করে দাবার ব্যাপারে আগ্রহী হতে তাদের উৎসাহিত করেন।
পররাষ্ট সচিব কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের কথা তুলে ধরেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্ত্রনালয়ের ভবিষ্যৎ এমন উদ্যোগকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 