শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ছুরিকাঘাতের পর মারাই গেলেন সেই ব্রিটিশ এমপি
ছুরিকাঘাতের পর মারাই গেলেন সেই ব্রিটিশ এমপি
![]()
মারা গেছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামস। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে একটি ছুরি উদ্ধার করে।
৬৯ বছর বয়সী ডেভিড অ্যামস দেশটির সাউথেন্ড ওয়েস্টের সংসদ সদস্য। বেলফায়ার মেথোডিস্ট গির্জায় নির্বাচনী দলের সঙ্গে দেখা করার সময় তার ওপর হামলা হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর দলটির সাবেক নেতা স্যার আইয়ান ডানকান স্মিথ এক টুইটবার্তায় অ্যামসের পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করে বলেছিলেন, এ ধরনের সহিংস আচরণ রাজনীতি কিংবা অন্য কোথাও সহ্য করা যায় না।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 