বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত তিন
সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত তিন
![]()
রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে হাটিকুমরুল -ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদা বক্স, একই গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি রড বোঝাই কাভার্ড ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 