শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বিতর্ক উপেক্ষা করেই ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী
বিতর্ক উপেক্ষা করেই ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী
![]()
টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মধ্যকার সম্পর্ক নিয়ে কদিন আগেও বিস্তর গুঞ্জন ছিল। তবে সেই সব গুঞ্জন ও বিতর্কে কান না দিয়ে দুর্গা পূজার নবমীর রাতে এক ফ্রেমেবন্দী হয়ে শারদীয়ার শুভেচ্ছা জানালেন এই দুই তারকা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দু’জনের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীময়ী। ছবি থেকে বুঝা যাচ্ছে, নবমীর রাতেই দেখা হয়েছিল তাদের।
কাঞ্চনকে অফহোয়াইট শেরওয়ানি এবং শ্রীময়ীকে অফহোয়াইট ও লালের কম্বিনেশনের শাড়িতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা, অনেক বাধা পেরিয়েও আমরা মূল্যবান মুহূর্তগুলো ধরে রেখে নতুন স্মৃতি তৈরি করা বন্ধ করিনি। তাই প্রতি বছরের মতো এবারও… ছবি তো তুলতেই হতো…’
মাস খানেক আগেই টালিপাড়ায় কাঞ্চন-শ্রীময়ীর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছিল। তখন কাঞ্চন ও তার স্ত্রী একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলতে থাকেন। এমনকি তারা থানার দ্বারস্থও হয়েছিলেন। এই বিতর্কের পর কাঞ্চন ও শ্রীময়ীকে আর খুব একটা একসঙ্গে দেখা যায়নি। কিন্তু এবার সব বিতর্ক উপেক্ষা করে এক ফ্রেমেবন্দী হলেন তারা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 