শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » পাবনায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যান ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩
পাবনায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যান ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩
![]()
পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের ঈশ্বরদী আওতাপাড়ায় শুক্রবার সকালে ব্যাটারি চালিত অটোভ্যান, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- অটোভ্যান চালক ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহ’র ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা শহরের ছাতিয়ানী মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পাবনা থেকে পাকশীর রুপপুরের দিকে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোভ্যান ও মোটরসাইকেল। আর রুপপুরের দিক থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সকাল সাতটার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের ঈশ্বরদী আওতাপাড়ায় এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। মোটরসাইকেল চালককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 