বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী
স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, সকল ধর্মাবলম্বীর যথাযথ মর্যাদা ও স্বাধীনতা নিয়ে উৎসব উদযাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি, এটাই প্রধানমন্ত্রীর শিক্ষা ও বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ।
তিনি আজ রাজধানীর খামাড়বাড়ী শারদীয় দুর্গোৎসবের মহা নবমীর শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিবছরের ন্যায় এবারও সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) পূজার আয়োজন করে। সংঘের সাভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ডা. মুরাদ বলেন, ‘প্রতিটি ধর্মকে আমরা সম্মান করি। আমরা সম্প্রীতির বন্ধনে একসাথে বসবাস করছি। এই সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। এটাই হচ্ছে সব ধর্মের মূলকথা,শান্তি ও মানবতা। এই শান্তি এবং মানবতার লক্ষ্য নিয়েই বাংলাদেশ গড়ে উঠেছে। বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পথে।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এদেশ স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে।
সনাতন সমাজ কল্যাণ সংঘের সাভাপতি কৃষিবিদ সমীর চন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 