সাতসকালে সড়কে ঝরলো তিন প্রাণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে উল্লাপাড়ার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন হায়দার আলী, খোদা বক্স ও শাহাদাত হোসেন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 