বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » চাকুরির প্রলোভনে টাকা আদায়, আটক ৩
চাকুরির প্রলোভনে টাকা আদায়, আটক ৩
![]()
নারায়ণগঞ্জে চাকুরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ২ প্রতারণামূলক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
এর আগে ১২ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকায় প্রতারণা মূলক প্রতিষ্ঠান এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লিঃ এর অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে সহজ সরল সাধারণ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (৩১) এবং এমডি মোঃ সাইফুল ইসলাম (২৮) কে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় আটক করা হয়। এ সময় আসামিদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ২০টি চাকুরী প্রত্যাশীদের ভর্তি ফরম, ১টি সীল, অফিস শর্তাবলীর ২০টি অঙ্গীকারনামা, ৩ জোড়া সিকিউরিটি ইউনিফর্ম ও ২টি আয়-ব্যায়ের রেজিষ্টার জব্দ করা হয় এবং চাকুরী প্রত্যাশী ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি এর নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিনে র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া তোলারাম কলেজ রোড এলাকায় অপর একটি প্রতারণা মূলক প্রতিষ্ঠান এম. আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিঃ এর অফিসে অভিযান পরিচালনা করে। এসময় এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লিঃ এর অনুরুপ প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিঃ নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ রায়হান (৩০) কে আটক করা হয়। উক্ত প্রতিষ্ঠানটিও অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে প্রতারণা করে আসছিল। এ সময় আসামির নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সীল, ২০টি চাকুরী প্রত্যাশীদের স্বহস্তে পুরনকৃত ভর্তি ফরম, ২টি এটিএম কার্ড, ৪টি টাকা রশিদ ও ৩টি আয়-ব্যায়ের রেজিষ্টার জব্দ করা হয়।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 