বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লার ঘটনায় আইন হাতে তুলে নেবেন না : ধর্ম প্রতিমন্ত্রী
কুমিল্লার ঘটনায় আইন হাতে তুলে নেবেন না : ধর্ম প্রতিমন্ত্রী

কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীর বরাত দিয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
এতে আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 