বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সেন্ট পিটার্সবার্গ পৌঁছেছেন স্পীকার
সেন্ট পিটার্সবার্গ পৌঁছেছেন স্পীকার

১৩ অক্টোবর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’-এ অংশগ্রহণ শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছালে ফেডারেশন কাউন্সিল অফ রাশিয়ার ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন্স এর কাউন্সিলর সার্জেই ইসুটিন তাকে স্বাগত জানান। এসময় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ফারসেনকো সার্জেই আলেক্সান্দ্রোভিচের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়।এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং মস্কোতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হেড অফ মিশন ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। স্পীকার ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আবিদা আনজুম মিতা এমপি এবং খোদেজা আক্তার হোসেন এমপি ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 