শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর - তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর - তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী আমাদের উন্নত সমৃদ্ধশালী দেশের মর্যাদার জন্য কাজ করে চলেছেন। আর বেগম খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে
বিভোর। বাংলার মাটিতে এ স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।
দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান বলেছেন, অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার।
এছাড়াও যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শেরপুর প্রেসক্লাব আয়োজিত সার্কিট হাউজে করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা (দ্বিতীয় পর্যায়ের) চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ছয় শত’র অধিক’ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাচাই শেষে শুরু হবে অনুমোদন প্রক্রিয়া। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান রয়েছে, যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে বাকিগুলো অনুমোদন পাবে।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। অনষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৪৬ জন সাংবাদিককে প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬০ হাজার টাকার চেকগুলো হাতে তুলে দেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 