শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » আলফাডাঙ্গায় বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
আলফাডাঙ্গায় বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদেশি মদসহ সিক্ত রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সিক্ত রায় আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের সমরেশ রায়ের ছেলে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে আলফাডাঙ্গা থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক লিটার বিদেশি মদসহ সিক্ত রায়কে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদে বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 