শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
![]()
মধ্যরাতে দেশে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটের দিকে এটি অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন ইউনিটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা ২৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ফলে চট্টগ্রামের অংশে বেশি কম্পন অনুভূত হয়। তবে আমরা ঢাকায় কম্পন তেমন টের পাইনি। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৭৭ কিলোমিটার।
সকাল ৮টা পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, খুলনা ও বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালা থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 