মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম | স্বাস্থ্য » রামেকে আরও ৯ জনের মৃত্যু
রামেকে আরও ৯ জনের মৃত্যু
![]()
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে চারজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।
মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন ছিলেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। আর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১১৩ জন ভর্তি রয়েছেন।
করোনা শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের দুটি ল্যাবের টেস্টে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৩১ শতাংশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 