বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » অপপ্রচারকারীদের স্বরূপ তুলে ধরতে হবে - প্রাণিসম্পদমন্ত্রী
অপপ্রচারকারীদের স্বরূপ তুলে ধরতে হবে - প্রাণিসম্পদমন্ত্রী
![]()
যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (৬ অক্টোবর) রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিএনপি মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল। এখনো তাদের সম্পদ মিথ্যাচার। তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। এ কারণে দেশের ভেতর সুবিধা না হওয়ার তারা বিদেশে বসে দেশবিরোধী কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে। বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের বিশাল অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এ রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 