মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ডোমারে ট্রেনের সঙ্গে ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ডোমারে ট্রেনের সঙ্গে ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১
![]()
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনের অদূরে কাজিরহাট এলাকায় ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে সাকিল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক ও ইট ব্যবসায়ী।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লেভেলক্রসিং অরক্ষিত হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না।
নিহত সাকিল হোসেনের বাড়ি নওগাঁয়। আহতরা হলেন, ট্রাকচালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে নওগাঁ থেকে ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ইটবোঝাই ট্রাকটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণে চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলস্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস।
চিলাহাটি রেলস্টেশনে মাস্টার আশরাফুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে খুলনা মেইল ট্রেনটি চিলাহাটি ছেড়ে যায়। পরে ৭ মিনিট পর সংবাদ পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার দূরে কাজিরহাট লেভেলক্রসিংয়ে একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌঁছানোয় উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে এই রুটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 