মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার
প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার
![]()
![]()
প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাজির করার উদ্দেশে গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই বেলাল হোসেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 