মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ভুটানে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশের অর্জন তুলে ধরেছে দূতাবাস
ভুটানে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশের অর্জন তুলে ধরেছে দূতাবাস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভুটানের বাংলাদেশ দূতাবাস ‘বাংলাদেশ-ভুটান ব্যবসায়িক সংলাপ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
সোমবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুটানের নামকরা শহর বুমথাং-এ অনুষ্ঠিত সংলাপের কেন্দ্রবিন্দু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরা এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে বাংলাদেশের অগ্রগতি।
সংলাপে ভুটানের স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) সুবিধাগুলো বাড়ানোর বিষয়ে ধারণা বিনিময় করার সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাস জংখাগ বিজনেস ডেভেলপমেন্ট কমিটির (ডিবিডিসি) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে, যা বুমথাং এলাকায় ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রতিনিধি।
ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম সংলাপে সভাপতিত্ব করেন এবং বুমথাং-এর গভর্নর কেসাং চোদেন দর্জি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 