সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কৃষিখাতে নেদারল্যান্ড-বাংলাদেশ সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে আগ্রহ
কৃষিখাতে নেদারল্যান্ড-বাংলাদেশ সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে আগ্রহ
![]()
কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাতে নেদারল্যান্ডের সহযোগিতা চায় বাংলাদেশ। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। আজ সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত Anne Gerard van Leeuwen সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, রপ্তানি ও প্রক্রিয়াজাতে বাংলাদেশ পিছিয়ে আছে। দেশের আম, আনারস, কলা, টমেটো, আলু ও শাকসবজি প্রভৃতি রপ্তানি ও প্রক্রিয়াজাতের সম্ভাবনা অনেক। এক্ষেত্রে নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন।
এছাড়া পূর্বাচলের ২ একর জমিতে আধুনিক প্যাকিং হাউজ নির্মাণ ও আধুনিক টেস্টিং ল্যাব স্থাপনে সহযোগিতা এবং কৃষিখাতে নেদারল্যান্ডের বিনিয়োগ প্রত্যাশা করেন মন্ত্রী।
নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, কৃষিতে সহযোগিতা বৃদ্ধির জন্য শীঘ্রই বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করা হবে। নেদারল্যান্ডের প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করার বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 