আইপিএল নিয়ে জুয়া, আটক ১০
![]()
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে আইপিএল খেলা নিয়ে বাজি ধরে জুয়া খেলার অপরাধে ১০ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে থানারহাট বাজার থেকে তাদের আটক করে চরজব্বর থানা পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইপিএল খেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে বিপদগামী যুবকেরা জুয়া খেলায় মেতে উঠেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে থানারহাট বাজার থেকে ১০ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 