শনিবার, ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » কারাগারে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা
কারাগারে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা
![]()
কারাগারে থেকে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বসলেন এক শিক্ষার্থী। শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় তিনি অংশ নেন।
শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়েছেন ওই শিক্ষার্থী। নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু ও শেষ করেছে বলে জানান পরিদর্শক হিসেবে থাকা ঢাবির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা কুমের আলী।
তবে ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত, এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’
গোলাম রাব্বানী বলেন, আমাদের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী রাজধানীর কেরাণীগঞ্জ কারাগারে ছিল। তার আবেদনের ভিত্তিতে তার পরীক্ষা নেয়ার জন্য প্রক্টরিয়াল টিমের একজন সদস্যসহ দুজন শিক্ষকের একটি টিম কারাগারে পাঠিয়ে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 