বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ
রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ
![]()
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে সুপ্রীম কোর্টের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
প্রতিনিধিদলে ছিলেন আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি মো. নূরুজ্জামান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি সহিদুল করিম।
রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সি জালাল উদ্দিন জানান, তাঁরা রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রীম কোর্টের সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফলগুলোর মাঝে এটি অন্যতম।
রাষ্ট্রপ্রধান করোনাকালে ভার্চুয়াল আদালত চালু করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 