বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় সংসদ | ঢাকা | শিরোনাম » কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক
![]()
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২১ নিউজটুনারায়ণগঞ্জ : একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পূর্ববর্তী সভার সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও কম সময়ে ও অধিক উৎপাদনযোগ্য জাত উদ্ভাবনের জন্য সভায় মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কৃষক সেবা আরও বৃদ্ধি ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে সরকারি রাজস্বে নির্মিত জরাজীর্ন পুরাতন আবাসনগুলোকে আবাসযোগ্য/ নতুন করে নির্মানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 