সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » রাশিয়ায় ভর্তি শিক্ষার্থীদের ভিসা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
রাশিয়ায় ভর্তি শিক্ষার্থীদের ভিসা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
![]()
রাশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যাদের ভিসা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে, তাদেরকে রাশিয়ার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে রোববার (২২ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যেসব শিক্ষার্থী চলতি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং রাশিয়ান ভিসা প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণের পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে ভিসা প্রদানের অনুরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য যেতে পারছেন না। এর মধ্যে রাশিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাও রয়েছেন। উদ্বিগ্ন শিক্ষার্থীরা এ নিয়ে বিদেশি দূতাবাসগুলো ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন। যার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি দিয়েছে




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 