বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ধামাকার সিওও সিরাজুল ইসলামসহ গ্রেপ্তার ৩
ধামাকার সিওও সিরাজুল ইসলামসহ গ্রেপ্তার ৩
![]()
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর চিফ অপারেটিং অফিসার (সিওও) সিরাজুল ইসলামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
র্যাব জানায়, ২৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন আউচপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শামীম খান। তিনি পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী। মামলার আসামিরা হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসীমউদ্দীন চিশতী, চেয়ারম্যান এম আলী ওরফে মোজতবা আলী, সিওও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেববত দে, নাজিউদ্দিন আসিফ, এজিএম হেড অব অ্যাকাউন্টস সফোয়ান আহমেদ।
মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি ই-কমার্সের নামে গ্রাহকের বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 