মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে গণটিকা পরিদর্শনে ডিসি-এসপি
নারায়ণগঞ্জে গণটিকা পরিদর্শনে ডিসি-এসপি

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম। এক পর্যায়ে দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার দেলপাড়া উচ্চ বিদ্যালয় ও মাসদাইর আদর্শ স্কুল পরিদর্শন করেন তারা।
টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাস মহামারি থেকে পরিএাণ পেতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকলকে টিকার আওতায় আনার লক্ষে গণহারে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন।
এ কর্মসূচি প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক অন্যান্য দৃষ্টান্ত। এসময় তিনি কোভিড -১৯ প্রতিরোধে সকলের অসহযোগীতা কামনা করেন।
গণটিকা কর্মসূচি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিভিলসার্জন ডা: ইমতিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টিআই কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস প্রমূখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 