মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ
রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ
![]()
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বাসসকে জানান, প্রতিনিধিদল কমিশনের সার্বিক কর্মকান্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগ সমান গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপ্রধান দেশের বিদ্যমান আইন কানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন কমিশনের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কমিশন সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 