মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » দল-মত না দেখে মানুষের উন্নয়নে প্রাধান্য দেন শেখ হাসিনা
দল-মত না দেখে মানুষের উন্নয়নে প্রাধান্য দেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বুকে আগলে রেখেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাংলাদেশের মানুষের জন্য বটবৃক্ষের মতো। দেশের মানুষের কল্যাণই তার ধ্যান-জ্ঞান। প্রধানমন্ত্রীর উন্নয়নের সুবিধাভোগী সবাই। তিনি দল-মতের নন, মানুষের উন্নয়নে প্রাধান্য দেন।’
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘১৯৮১ সালে জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা এবং এ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন একই সুতোয় গাঁথা।’
শেখ হাসিনা জাতির পিতার যোগ্য উত্তরসূরি উল্লেখ করে তিনি বলেন, ‘সারা বিশ্বে এখন তিনি অনুকরণীয় নেতৃত্ব। পিতার দেখানো পথে তিনি অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলস কাজ করছেন।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার দক্ষ নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ। এসময় দেশে খাদ্যের অভাব হয়নি, একজন মানুষও খাদ্যের অভাবে মারা যায়নি।’
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন খাদ্য অধিদপ্তেরর মহাপরিচালক শেখ মুজিবর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে খাদ্যমন্ত্রী দুই শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 