রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক
ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রোববার সকালে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন— ১০ নম্বর ক্লাস্টারের জি-২ কক্ষের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের কে-৫ কক্ষের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) এবং ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১১ কক্ষের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।
জানা যায়, শনিবার রাত পৌনে ২টায় ভাসানচর থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদের আটক করা হয়।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬-র ১৪ ধারা মামলা (নম্বর-২) করা হয়েছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 