মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » দুই পরীক্ষা বাতিল, এসএসসি-এইচএসসি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
দুই পরীক্ষা বাতিল, এসএসসি-এইচএসসি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
![]()
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে, সময়মতো সব পরীক্ষা সম্পন্ন করা যাবে।
তবে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
আগারগাঁও মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, সারা বিশ্বেরই এক নন্দিত নেতা। বাংলাদেশকে সদর্পে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। এটি আমাদের জন্য, সারা দেশের জন্য গর্বের। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং চতুর্থ শিল্প বিপ্লবের গর্বিত অংশীদার হব।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 