মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ধ্বংস করা হলো ১৭ কোটি টাকার কারেন্ট জাল
ধ্বংস করা হলো ১৭ কোটি টাকার কারেন্ট জাল
![]()
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা ও ভোলার ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণে জোন। এ সময় জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলা বেইস ও কালীগঞ্জ স্টেশন পৃথক ২টি অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, অভিযানে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত স্টিল-বডি বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ কোটি ৫০ লাখ টাকা। পরে জালগুলো কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 