রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ের আনন্দ বাজার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি
সোনারগাঁয়ের আনন্দ বাজার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী আনন্দবাজার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
রবিবার (২৬ সেপ্টেম্বর-২০২১) বিকেল ৪টায় আনন্দ বাজার পুরাতন কালভার্টের সামনে ব্রীজ নির্মাণের শুভ সূচনা করেন তিনি।
মোহাম্মদ আলী মেম্বারের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম মুস্তাফা মুন্না’র সভাপতিত্বে ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃমেহেদী ইকবাল, সোনারগাঁ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া,সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,স্থানীয় চেয়ারম্যান ডঃ আব্দুর রউফ নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,ইউপি সদস্য বাসেদ মেম্বার সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রীজের ভিত্তি প্রস্তর শেষে উপস্থিত সকলকে নিয়ে মিলাদ ও দোয়া শেষে খাবার বিতরণ করেন এমপি খোকা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 