রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার
কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার
![]()
মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনার টিকা দিচ্ছে। আগামীকাল সোমবার আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ফাইজারের এই টিকা দেশে আসছে। রাত সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো বিমানে এই টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।
অপরদিকে পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হবে। বাংলাদেশে এনিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।
উল্লেখ্য, এর আগে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। কাল আরও ২৫ লাখ ডোজ এলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 