শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | টাঙ্গাইল | শিরোনাম » বিএনপি সবসময়ই চোরাগলিপথে ক্ষমতায় এসেছে - কৃষিমন্ত্রী
বিএনপি সবসময়ই চোরাগলিপথে ক্ষমতায় এসেছে - কৃষিমন্ত্রী

বিএনপি সবসময়ই চোরাগলিপথে ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপির মতো আওয়ামী লীগ কোনোদিন চোরাগলিপথে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় সহজ-সরল পথে হেঁটে, গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, দেশ পরিচালনা করেছে এবং এখনও করছে।
আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
রাজাকার-আলবদরদের দিয়ে দল গঠন করে বিএনপি দেশের মুক্তিযোদ্ধাদেরকে হেয় ও ছোট করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, বন্দুক-রাইফেলের নলের মুখে। অস্ত্রের ও ক্ষমতার ভয় দেখিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষকে বিভ্রান্ত, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত এবং মিথ্যাচার করে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। রাজাকার-আলবদর ও যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতায় এনে বিএনপি দীর্ঘদিন দেশ শাসন করেছে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক আরও বলেন, তৃণমূলের কর্মীরা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। সামাজিক সম্মানটুকু ছাড়া আর কোনো সুযোগসুবিধা তারা পান না। কাজেই, তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে, প্রার্থী মনোনয়ন করা হবে। এ সময় পৌর ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 