শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » চাঁপাইনবাবগঞ্জে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
![]()
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর এলাকায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে বিলকিস আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে বাবার বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
নিহত বিলকিস আক্তার দারিয়াপুরের বিশ্বাসপাড়ার কামরুল ইসলামের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে বিলকিসের সঙ্গে স্বামী হযরত আলীর ঝগড়া হয়। পরে হযরত আলী রাগারাগি করে দুই সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসেন। এতে অভিমান করে বাবার বাড়িতে লোহার সিড়ির সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেন।
পরে পুলিশে খবর দিলে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 