শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » জয়পুরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট সদর থানার ভাদশা ইউনিয়নের ভগবানপুর থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ শামছুল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সামছুলের বাড়ি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামে।
জয়পুরহাট ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, ভাদশা ইউনিয়নের ভগবানপুরে একটি মুদির দোকানের পাশে শামছুল ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে একটি গোপন সংবাদ আসে পুলিশের কাছে।
এমন সংবাদে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছায় এবং শামছুল দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
এ সময় শামছুলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শামছুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 