শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে ১৭টি অ্যাডালসেন্ট কাউন্সেলিং সেন্টারের উদ্বোধন করেন ডিসি
বন্দরে ১৭টি অ্যাডালসেন্ট কাউন্সেলিং সেন্টারের উদ্বোধন করেন ডিসি
![]()
বন্দর উপজেলার ১৭ টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১৭টি অ্যাডালসেন্ট কাউন্সেলিং সেন্টার (বয়োসন্ধিকালীণ পরামর্শ কেন্দ্র) স্থাপন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে অ্যাডালসেন্ট কাউন্সেলিং সেন্টারসহ অফিসার্স ক্লাব, অফিসার্স জিম ও ব্যাড মিন্টন কোটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন একটাই। জীবনটা অবহেলায় নষ্ট করোনা। তোমরা নিজেদের সঠিক পথে পরিচালিত করে, নিজের ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে পরিবার তথা গোটা সমাজকে পরিবর্তন করে দিতে পারো।
যদি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারো তবেই তোমাদের দ্বারা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ করা সম্ভব।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফাতেমা জান্নাত, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ. মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী আবদুস সালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 