শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে : হাছান মাহমুদ
পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে : হাছান মাহমুদ

পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লুু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দু’টির যৌথ আয়োজনে ফ্রেন্ডস অব আর্থ এবং মিস আর্থ বাংলাদেশ দু’টি পরিবেশ বান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানিয়ে বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।
ড. হাছান বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সাথে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার বিকল্প নেই।
রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান।
অনুষ্ঠানে পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিস্কারক ড. মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ ২০২০ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকবৃন্দ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 