শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী সভা
রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী সভা
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে হিন্দু অধ্যুষিত কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকালে স্থানীয় নাওড়া পূর্বপাড়া হরি ওম শশ্মান মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম।
নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি বাবু বিধান কৃষ্ণ রায়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষেশ্বর সাহা, সাধারণ সম্পাদক প্রবাল সরকার, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, মোশারফ হোসেন ভুইয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মিয়া, ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভুইয়া জেমিন।
আরও ছিলেন সংখ্যালঘু সম্প্রদায় নেতা কাজল চন্দ্র রায়, রিপন সরকার, কর্মেশ্বর মল্লিক, দিক বিজয় মল্লিক, সুরেশ সরকার, সুদির সরকার, রাম গোবিন্দ মন্ডল, আশাপূর্ণ মন্ডল, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সরে দাঁড়িয়ে তার ভাই নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করে হিন্দু সম্প্রদায়ের মাঝে পরিচয় করিয়ে দেন।
এ সময় হিন্দু ধর্মাবলম্বী সবাই আগামী নির্বাচনে মিজানুর রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা উপলক্ষে দুই হাজার নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন রংধনু চেয়ারম্যান। পরে হরিওম মাঠে হরিওম মন্দির ও আধুনিক শশ্মানের উদ্বোধন করেন তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 