শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
![]()
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে ত্রিশাল উপজেলার বগারবাজার চৌরাস্তা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোঃ আনিস (৫৮), সিরাজগঞ্জ সদরের আঃ লতিফ (৪২) ও আমিনুল ইসলাম (২০), শরীয়তপুরের মোঃ হানিফ (৫০), নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার আলতাফ হোসেন (৩৫) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার আতিকুল ইসলাম (২৮)।
তিনি আরও বলেন, ডাকাতরা নিজেদের যাতায়াত ও লুণ্ঠিত মালামাল বহনের জন্য ট্রাক ভাড়া করে নিয়ে এসেছিল। ডাকাতির প্রস্তুতির অভিযোগে ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডাকাতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক ডাকাতদেরকে গ্রেপ্তার করার জন্য একাধিক টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 