রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ!
বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ!
![]()
বগুড়া শিবগঞ্জে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ! ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার সকালে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদি হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার আলাদীপুর গ্রামে তাকে ধর্ষণ করেন দুই যুবক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে মেয়েটি তার নানা বাড়িতে যাচ্ছিলেন। পথে তাকে দুই যুবক রাস্তা থেকে তুলে নিয়ে পাশের কলাবাগানে নিয়ে যান।
সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে পাশের একটি ইটভাটায় মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। এ সময় মেয়েটি একাই পায়ে হেঁটে পাশের বগুড়া-জয়পুরহাট মহাসড়কের ধারে এলে টহল পুলিশ তাকে উদ্ধার করে। শনিবার সকালে এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা করা হয়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলা নেয়া হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 